ঘিওরে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ মে, ২০২৬, ০৯:০৪ পিএম

মানিকগঞ্জের ঘিওর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবাসহ সাইদ খান শীতিল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তরা এলাকার আকিজ গেট সংলগ্ন বটতলা এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘিওর থানা পুলিশের একটি চৌকস দল তরা এলাকার আতোয়ারের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় সাইদ খান শীতিলকে তল্লাশি করে তাঁর হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, “ঘিওর থানাকে মাদকমুক্ত করতে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। ঘিওরে কোনো মাদক ব্যবসায়ী বা মাদক সেবীর ঠাঁই হবে না। মাদকের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।” তিনি আরও জানান, সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ (৫ মে) তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে ঘিওর থানা পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে।

Link copied!