লালমনিরহাটের পাটগ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে সাপের কামড়ে মোছাঃ স্নেহা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার জগৎবেড় ইউনিয়নের ককোয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে, নিহত স্নেহা ওই এলাকার শামীম ইসলামের মেয়ে ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দিলে সে কান্নাকাটি শুরু করে ।
তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যায়। কিন্তু শারিরিক অবস্থার অবনিত হলে তাকে পাটগ্রাম উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটি মৃত ঘোষণা দেন । এ ঘটনায় নিহতের পরিবার, নিকট আত্মীয়-স্বজন, স্থানীয় ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
জোংড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ঘটনা নিশ্চিত করে বলেন ককোয়াবাড়িতে এক শিশুর সাপের কামড়ে মৃত্যু হয়েছে খুবই দুঃখজনক ঘটনা।
আপনার মতামত লিখুন :