কিশোরগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

জামাল উদ্দিন , কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ০২:২৫ পিএম

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সদর উপজেলার সিদ্ধেশ্বরী মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ডায়াবেটিস কেয়ার সেন্টারের সামনে পাকা সড়কে একটি রিকশায় তিনজনকে একসঙ্গে চলাচল করতে দেখে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হয়।

পরে তাদের গতিরোধ করে তল্লাশি চালানো হলে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আশরাফুল আলম হাসান (২৪), পিতা: মো. নুর আলম, মাতা-আসমা বেগম, সাং: শোলাকিয়া; মো: সানি (২৫), পিতা: মৃত সাজু মিয়া, মাতা-সুফিয়া বেগম, সাং: তারপাশা পূর্ব; এবং মো. রানা (২৫), পিতা: মো. আলাউদ্দিন, মাতা- মনোয়ারা বেগম, সাং: বগাদিয়া। তারা সবাই কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলা (নং-১১(৫)২৬) দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর আছে। অপরাধ নির্মূল ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ বদ্ধপরিকর।

Link copied!