বেকারত্ব দূর করতে নিরলস খাটছেন প্রধানমন্ত্রী: বিএনপি নেতা নজরুল ইসলাম খান

এস.এম হোসেন আছাদ , ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ০৪:৫০ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান জানিয়েছেন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর জংশন রেলওয়ে স্টেশনে জেলা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা খন্দকার আহসানুজ্জামান রুমেল, শফিউর রহমান শফি, শহীদুল হক খান দুলাল, রুহুল আমীন মিলন, শফিকুল ইসলাম খান সজিব এবং মিজানুর রহমান মিজানসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Link copied!