ভোলার চরফ্যাশন থেকে অপহৃত কলেজ ছাত্রী কারিমা হাসানকে (১৭) কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। মহিপুর থানা পুলিশ কুয়াকাটার হোটেল রুপান্তি থেকে বৃহস্পতিবার মধ্যরাতে কারিমাকে উদ্ধার করে।
এসময় সন্দেহভাজন হিসেবে দুই যুবককে পুলিশ আটক করেছে। তারা হলেন চরফ্যাশন এলাকার মো. হাসনাইন (২১) ও মেহেদী হাসান (২৬)। বুধবার ওই কলেজ ছাত্রী কারিমা অপহৃত হন বলে জানা গেছে।
মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার এ খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় চরফ্যাশন থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ জানায়, জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে তারা ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
আপনার মতামত লিখুন :