রাজবাড়ীতে পুলিশের অভিযান: ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নাজমুল হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

প্রকাশিত: ০৮ মে, ২০২৬, ০৩:৪৮ পিএম

রাজবাড়ী সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত চারজন আসামিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৮ মে) সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের নির্দেশনায় এসআই মো. সোহেবুর রহমান, এসআই মো. সেলিম মিয়া, এসআই সাহাবুদ্দিন খান, এএসআই মো. হাবিবুর রহমান ও এএসআই আবুল হাশেম সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—জিআর ওয়ারেন্টভুক্ত আসামি সৌরভ সরকার (২৩) ও রাব্বি শেখ (২৫) এবং সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. সুমন সরদার ও মো. বাবলু মোল্লা। গ্রেপ্তারকৃত সকল আসামির বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনস্বার্থে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Link copied!