ফরিদপুরের সালথায় দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সালথা বাজারের স্বনামধন্য শোরুম ‘তামিম ইলেকট্রনিক্স’-এর প্রোপাইটর মোঃ সাহেব মাতুব্বর-এর নেতৃত্বে এই বিশাল র্যালিটি আয়োজিত হয়।
আজ (১০ মে) রবিবার সকাল ১১টায় সালথা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। এ সময় উপস্থিত জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আকর্ষণীয় ব্যানার, ফেস্টুন এবং সুসজ্জিত বাদ্যযন্ত্রের তালে তালে জানানো হয় যে, ওয়ালটন পণ্য কিনে ক্রেতারা আবারও হতে পারেন মিলিয়নিয়ার। ওয়ালটনের নতুন এই অফারের খবর সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই আয়োজন। র্যালিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তামিম ইলেকট্রনিক্সের কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সভায় জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ওয়ালটনের যেকোনো নির্দিষ্ট মডেলের ফ্রিজ, এসি কিংবা ওয়াশিং মেশিন কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন ১০ লক্ষ টাকা বা মিলিয়নিয়ার হওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার ও আকর্ষণীয় সব উপহার।
তামিম ইলেকট্রনিক্সের প্রোপাইটর মোঃ সাহেব মাতুব্বর বলেন, "সালথাবাসীর জন্য ওয়ালটনের সেরা পণ্য ও ডিজিটাল ক্যাম্পেইনের এই বিশেষ সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের শোরুম থেকে পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কেউ এই ঈদে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারেন।"
র্যালিটি স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে। ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হওয়ার এই লড়াইয়ে অংশ নিতে এখন সালথার ক্রেতাদের প্রধান গন্তব্য হয়ে উঠেছে তামিম ইলেকট্রনিক্স।
আপনার মতামত লিখুন :