সিরাজদিখানে নাগরিক সাংবাদিক মো.খাইরুল আলম রফিকের জন্মদিন উদযাপন

ছবি: সিরাজদিখানে নাগরিক সাংবাদিক মো.খাইরুল আলম রফিকের জন্মদিন উদযাপন

সিরাজদিখানে নাগরিক সাংবাদিক দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মো. খায়রুল আলম রফিকের জন্মদিন  উদযাপন করা হয়েছে।

রবিবার (১০ মে) বিকাল ৫ টায়  সিরাজদিখান প্রেসক্লাবে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আনিসুর রহমান রুবেলের আয়োজনে ও দৈনিক প্রতিদিনের কাগজ এর সিরাজদিখান প্রতিনিধি আকাশ মন্ডলের সার্বিক পরিচালনায় কেক কেটে এ জন্মদিন উদযাপন করা হয়৷ 

অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজউদ্দিন বাবুল সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আপন মাসুদ, কার্যকরী সদস্য আরিফ হোসেন হারিছ,সাংবাদিক হাবিবুল রহমান হাবিব, রিয়াজ মাহমুদ মান্নান, মো নাছির, গোলাম মোস্তফা, নাদিম হায়দার, আশিকুর রহমান আশিক, রুবেল বেপারী, মিজানুর রহমান মিজান৷ 

Link copied!