নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ৬ জন, চুরির মামলায় ১ জন, বৈষম্য বিরোধী মামলায় ২ জন, সাজাপ্রাপ্ত সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৮ জন রয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। আজ (১০ মে) তারিখে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। গ্রেফতারকৃতদের অধিকাংশই সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া ও সুমিলপাড়া বিহারী ক্যাম্প, আদমজীনগর, নয়াআটি মুক্তিনগর, কদমতলী কলেজপাড়া ও আশপাশ এলাকার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হক জানান, মাদক, চুরি, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
আপনার মতামত লিখুন :