নেটজ ও বিএমজেড-এর সহযোগিতায় কেশবপুরে সিএসও কমিটির সভা

হারুনার রশীদ বুলবুল , কেশবপুর (যশোর) সংবাদদাতা

প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ০১:৪৮ পিএম

যশোরের কেশবপুরে নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহযোগিতায় এবং রিইব-এর আয়োজনে উপজেলা পর্যায়ের সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর নিউজ ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সভায় মানবাধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রিইব-এর সিএসও কমিটির সভাপতি ও কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল। তিনি তার বক্তব্যে বলেন, নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহযোগিতায় পরিচালিত ‘হোপ’ প্রকল্প প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী ও কিশোরীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অংশগ্রহণের মাধ্যমেই একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় আরও উপস্থিত ছিলেন সিএসও কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার মোদক মানিক, সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন, মাসউদ হাসান, সদস্য আব্দুল জলিল, মিজানুর রহমান, আব্দুর রহমান রকি, সিরাজুল ইসলাম, শিখা পারভীন, রিইব কর্মকর্তা উজ্জ্বল কুমার মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোখলেসুর রহমান পিন্টু।

সভায় সহ-সভাপতি প্রদীপ কুমার মোদক মানিক বলেন, বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণে হোপ প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সভায় বক্তরা আরও বলেন বিশেষ করে নারী ও কিশোরীদের ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানবাধিকার সচেতনতা বৃদ্ধিতে এ প্রকল্পের কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

আরও উল্লেখ করেন, নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহযোগিতায় পরিচালিত এ ধরনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

Link copied!