দৌলতপুর বিজিবির অভিযানে দেশীয় তৈরি পিস্তল, কার্তুজ ও ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

মোঃ আছানুল হক , কুষ্টিয়া, দৌলতপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ০২:৪২ পিএম

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র পিস্তল , কার্তুজ ও বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। 

বুধবার (১৩ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানান, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ রাত আনুমানিক ২ টার পরে  দৌলতপুর উপজেলার জামালপুর বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে  জয়পুর মাঠপাড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি  সিঙ্গেল শুটার পিস্তল,দুই রাউন্ড কার্তুজ এবং ভারতীয় বিষ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড এন্ড কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও স্থানীয় অনুসন্ধানের ভিত্তিতে পলাতক দুই জন সন্দেহভাজন আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও মাদকদ্রব্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিজিবি আরো জানান নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Link copied!