লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় ট্রাকচালক গুরুতর আহত, ঢাকায় রেফার

রাসেদুল ইসলাম , লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ মে, ২০২৬, ০৬:১৩ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ সুইজগেট এলাকায় দুর্বৃত্তদের হামলায় রহিম সিকদার (৩৮) নামে এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত রহিম সিকদার উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের আবু সাঈদ সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহিম সিকদারের ছেলে সোয়াইব সিকদারকে (১২) ধোপাদহ এলাকার শাহজাহান শেখের ছেলে আজিম শেখ মারধর করে। পরে বিষয়টি জানতে পেরে রাতে রহিম সিকদার তার ছেলে ও কয়েকজনকে নিয়ে সুইজগেট এলাকায় যান। এ সময় পূর্ব বিরোধের জেরে আজিম শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রহিম সিকদারের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রহিম সিকদারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

স্থানীয়রা জানান, রহিম সিকদার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় আলোচনায় ছিলেন।

এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Link copied!