তুহিনকে সভাপতি করার দাবিতে ঐক্যবদ্ধ তৃণমূল ছাত্রদল

একেএম রুহুল আমিন স্বপন , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬, ০৯:১২ পিএম

আসন্ন রাজাপুর উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই কমিটির গুরুত্বপূর্ণ পদ 'সভাপতি' হিসেবে তুহিন-কে দেখতে চান উপজেলার সাধারণ ছাত্রদল কর্মীরা। ইতি মধ্যে তিনি সফলতার সাথে রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন (২০২০-২০২৫)

স্থানীয় নেতাকর্মীদের মতে, তুহিন বিগত দিনে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। তার ক্লিন ইমেজ এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি বর্তমানে রাজাপুর ছাত্রদলের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

তুহিন  ক্ষমতার মোহে নয়, বরং আদর্শের টানে রাজনীতির পিচ্ছিল পথে হেঁটেছেন দীর্ঘকাল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিটি আন্দোলন-সংগ্রামে তুহিন এর উপস্থিতি কর্মীদের মনে সাহস জোগায়, তিনি কেবল একজন নেতাই নন, তিনি রাজপথের এক জীবন্ত ইতিহাস।

আদর্শিক দৃঢ়তা: দীর্ঘ রাজনৈতিক জীবনে চড়াই-উতরাই এসেছে অনেক, কিন্তু তুহিন কখনো মাথানত করেননি। দলের দুঃসময়ে তিনি ছিলেন হিমালয়ের মতো অটল।

কর্মী বান্ধব নেতৃত্ব: বড় পদের অহংকার তাকে স্পর্শ করেনি। সাধারণ কর্মীদের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে থাকেন। কর্মীরাই তার শক্তি, আর কর্মীবান্ধব হওয়াই তার সবচেয়ে বড় পরিচয়।

রাজপথের যোদ্ধা: মিছিলের অগ্রভাগে থাকা সেই পরিচিত মুখটিই বলে দেয়, মা-মাটি আর মানুষের অধিকার আদায়ে তিনি কতটা আপসহীন। "নেতা হওয়া সহজ, কিন্তু কর্মীদের হৃদয়ে জায়গা করে নেওয়া কঠিন। তুহিন সেই কঠিন কাজটিই করে দেখিয়েছেন তার ভালোবাসা আর ত্যাগ দিয়ে।"

রাজনীতি মানেই সংগ্রাম, আর সংগ্রাম মানেই তুহিন জেল-জুলুম আর হুলিয়া যাকে দমাতে পারেনি, সেই লড়াকু নেতার হাত ধরেই রাজাপুর উপজেলা ছাত্রদল ফিরে পাবে গণতান্ত্রিক অধিকার।

তৃণমূলের একাধিক কর্মী জানান, "আমরা এমন একজন নেতা চাই যিনি সাহসের সাথে রাজপথে থাকবেন এবং সাধারণ ছাত্রদের বিপদে-আপদে পাশে দাঁড়াবেন। সেই দিক থেকে তুহিন ভাই আমাদের প্রথম পছন্দ।"

এ বিষয়ে তুহিন জানান, দলের হাই কমান্ড যদি তাকে সুযোগ দেয়, তবে তিনি রাজাপুর উপজেলা ছাত্রদলকে একটি শক্তিশালী এবং সুশৃঙ্খল ইউনিট হিসেবে গড়ে তুলবেন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবেন। এখন জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন রাজাপুরের ছাত্র রাজনীতির সংশ্লিষ্টরা।

Link copied!