শেরপুরে মামলা নিষ্পত্তিতে শীর্ষে ভাতশালার চেয়ারম্যান কফিল উদ্দিন

মোঃ আব্দুর রহিম রনি , শেরপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৮ মে, ২০২৬, ০৩:১৪ পিএম

শেরপুরে গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে মামলা নিষ্পত্তিতে জেলায় প্রথম স্থান অধিকার করেছেন ভাতশালার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিন। কফিল উদ্দিন প্রায় দুই বছর ধরে ভাতশালা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি অক্টোবর ২০২৫  হতে মার্চ ২০২৬ পর্যন্ত মামলা নিষ্পত্তিতে জেলায় প্রথম স্থান অধিকার করেন । গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় হতে এই পুরস্কার গ্রহণ করেন 

ভাতশালা ইউনিয়নের তিনবারের নির্বাচিত  মেম্বার এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন।

তিনি বলেন, আমি যতদিন বেঁচে আছি  মানুষের সেবা করে যেতে চাই এবং মানুষের পাশে থাকতে চাই।

এই অর্জন করাতে ভাতশালা ইউনিয়নবাসী কফিল উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন।

Advertisement

Link copied!