নেত্রকোণায় ​ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে ​প্রেস ব্রিফিং

নেত্রকোণায় তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন উপলক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে এবং নেত্রকোণা জেলা তথ্য অফিসের সার্বিক সহযোগিতায় (১৮ মে) সোমবার একটি প্রেস ব্রিফিং বা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে ১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত একযোগে এই মেলা উদযাপিত হচ্ছে।

উক্ত ​ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে ​প্রেস ব্রিফিং অনুষ্ঠানে ​সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফুল ইসলাম সরদার। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার,  অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকাল ৪ টায় জেলা প্রশাসন, নেত্রকোণার আয়োজনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন । 

 

Advertisement

Link copied!