সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা এলাকায় র্যাব-১২’র মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ ১৯ মে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন,গত ১৮ মে (সোমবার) বেলা ১২টার দিকে র্যাব-১২’র সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বগুড়া থেকে ঢাকাগামী বাস ও সিএনজি স্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন,রাজশাহী জেলার মোস্তফার স্ত্রী রেহেনা (৩৫)।
পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :