সিরাজদীখানে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন

আনিছুর রহমান রুবেল , ক্রাইম রিপোর্টার

প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ০১:৩৩ পিএম

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ইউএনও পার্কে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ। মেলাটি উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি সিনথিয়া হোসেন,কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা,সিরাজদিখান থানার ওসি তদন্ত হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা ভুমি অফিসের কানুনগো কামাল হোসেন প্রমুখ।

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম, অনলাইনে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ নানা বিষয়ে সাধারণ মানুষকে তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

সিরাজদিখান উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেলায় অংশগ্রহণ করেন এবং ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

Link copied!