দৌলতপুরে কৃষক দল নেতার নেতৃত্বে টিউবওয়েল স্থাপন

মোঃ আছানুল হক , কুষ্টিয়া, দৌলতপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ১২:৩৭ পিএম

কুষ্টিয়া দৌলতপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নূর আমিনের নেতৃত্বে রিফায়েতপুর চন্দ্রনা পাড়ার মাঠের কৃষকদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য টিউবওয়েল স্থাপন করলেন। 

মঙ্গলবার (১৯ মে)সকাল ১০ টার সময় চন্দ্রনা পাড়ার মাঠে আফতার আলীর জমিতে টিউবওয়েল স্থাপন করেন। 

এ সময় নূর আমিন বলেন, রিফায়েতপুর চন্দ্রনা পাড়ার মাঠে হাজার হাজার একর জমিতে চাষ আবাদ হয়। বিশেষ করে শুষ্ক মৌসুমী মাঠে চাষ আবাদের সময় কৃষক ও চাষ আবাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের পানির প্রয়োজন হলে প্রায় ২ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে পানি নিতে হয়। তাই কৃষকদের কথা চিন্তা করে আমি এলাকার মানুষের সাথে আলোচনা করে টিউবওয়েল স্থাপন করলাম। 

এ সময় উপস্থিত ছিলেন,  তাঁতী দল নেতা নয়ন, বিএনপি নেতা ছাবদেল আলী, ফারুক হোসেন, পিন্টু, হৃদয় আলী  সহ অনেকে। 

 

Link copied!