"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১৯ মে (মঙ্গলবার) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে এই মেলা শুরু হয়।
মেলাটি আগামী ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চলবে।
মেলার শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা সাথী দাস ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এরপর উপজেলা হলরুমে এক আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ , বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা এবং সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :