পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় হোটেল ডেভেলপার প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মহাব্যবস্থাপক ও পিআর মিডিয়া বিভাগের প্রধান এস এম হোসেন বাবলা'র পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই পবিত্র উৎসবের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনুক—এ প্রত্যাশা ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
বার্তায় আরও বলা হয়, দেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে গোল্ডস্যান্ডস গ্রুপ। আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল ও রিসোর্ট উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
গোল্ডস্যান্ডস গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। একইসঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
শেষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশবাসীর সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করা হয় এবং সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানানো হয়—ঈদ মোবারক।
গোল্ডস্যান্ডস গ্রুপের কর্পোরেট হেড অফিস, ৪৭, নাসা হাইটস, গুলশান সাউথ অ্যাভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২। ফোন: ০১৮৭৭৭১৫৩৩৩।
আপনার মতামত লিখুন :