পরিবারের সদস্যদের অচেতন করে টাকা-সোনা চুরি

মো: রুবেল মিয়া , মির্জাপুর উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০৩:১৩ পিএম

টাঙ্গাইল মির্জাপুরে চেতনানাশকের মাধ্যমে অজ্ঞান করে এক রাতে দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চক্রটি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

সোমবার (২০মে ) উপজেলার আনাইতারা  ইউনিয়নের আটিয়া মামুদপুর প্রবাসী মামুন এর বাড়িতে চুরির ঘটনা ঘটে।

অচেতন ব্যক্তিরা হলেন, প্রবাসী মামুনের মা মরিয়ম বেগম (৫৫), তার স্ত্রী মোসা: রিফা আক্তার ও আব্দুল রাজ্জাক এর ছেলে রাশেদ (২৫)।

 চোর চক্র ওই পরিবারের লোকজনকে অজ্ঞান করে নগদ ৪০ হাজার টাকা, কানের দুল, আংটি ও নাকের নোলক,বিদেশি কম্বল নিয়ে যায়।

ওই রাতেই আরেক প্রতিবেশী আব্দুল রাজ্জাক বাড়ি থেকে একই কায়দায় ৫০, হাজার টাকা, স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। হয়রানির ভয়ে ভুক্তভোগী পরিবারগুলো থানায় কোনো অভিযোগ করেনি।

এই ঘটনা এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্কের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, রাতে নিরাপত্তার ব্যবস্থা একেবারেই নেই।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি আমার জানা নেই। কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। তারপরও আমি খোঁজ নিয়ে দেখছি। 

Link copied!