সাতক্ষীরা শ্যামনগরে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। গত (২০ মে) ২০২৬ তারিখে কালিঞ্চী মুন্ডা পাড়া, রমজাননগর, শ্যামনগর, সাতক্ষীরাতে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০২৬ যথাযথ মর্যাদা ও উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ-এর শ্যামনগর কর্ম এলাকার প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো এবং হিসাবরক্ষক কর্মকর্তা অপু চৌকিদার। এছাড়াও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডাউন সিনড্রোম বিষয়ক সচেতনতা বৃদ্ধি, সমাজে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সামাজিক সচেতনতা ও সহানুভূতিশীল পরিবেশ তৈরি হলে ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিরা তাদের সক্ষমতা অনুযায়ী সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং স্থানীয় পর্যায়ে ডাউন সিনড্রোম সম্পর্কে সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।
আপনার মতামত লিখুন :