মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ঘিওরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১ হাজার ২০৪টি অসহায়, হতদরিদ্রদের পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে ঘিওর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান ও মেম্বারদের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে কার্ডধারী উপকারভোগীদের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ঘিওর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ , ঘিওর উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক খন্দকার বনি ইসলাম , ইউপি সদস্য মোশারফ হোসেন, লাভলু বেপারী, মনোয়ার ভূঁইয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন :