শিশু ও সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান কেন্দুয়ায় শিশুপার্ক স্থাপনে জরুরী পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ রিফাতুল ইসলামকে নির্দেশ দিয়েছেন।
জেলা প্রশাসক বলেন যারা এ দাবি তুলেছেন,তাঁদের এ দাবি যৌক্তিক। শিশুদের বিকাশে চিত্ত বিনোদনের একটি বড় অংশ পার্ক ও খেলার মাঠ।
খেলার মাঠ ও শিশু পার্ক স্থাপনের বিষয়কে অগ্রাধিকার দিয়ে আমাদের সামনের পথ এগুোতে হবে। ইতিহাস ঐতিহ্যে ভরপুর নেত্রকোনার কেন্দুয়া লোকজ সংস্কৃতির ভান্ডার।যা আমাদের গর্ব ও অহংকারের বিষয়।তিনি এসব সমাজ উন্নয়ন কাজে সরকারের পাশাপাশি সকলকে আন্তরিকভাবে এগিয়েআসার আহবান জানান।
বৃহস্পতিবার দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সকল শ্রেনীপেশার ব্যাক্তি্র্গের সাথে একমতবিনিময়কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলামের সভাপতিত্বে শিশু পার্ক, ঐত্যিহাসিক রোয়াইলবাড়ি এলাকাকে পর্যটক এলাকা হিসেবে ঘোষনা এবং লোক সাহিত্য একাডেমী স্থাপনের দাবি তুলেন সমকাল সাংবাদিক ও কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একছাত্রী জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করে এ দাবি তুলেন।
এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক জরুরী ভিত্তিতে শিশুপার্ক স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন।
এ মতবিনিময় সভায় কেন্দুয়ার সামগ্রীক উন্নয়নে আরও বক্তব্য রাখেন ওসি মোঃ মেহেদী মাকসুদ,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূইয়া মজনু,উপজেলা জামাতের আমীর সাদেকুর রহমান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ ফারুকী,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক ভুঞা,সাবক চেয়ারম্যান জহুরুল আলম ভুঞা স্বপন,প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙ্গালী,পালানাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস, ও অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান চৌধুরী প্রমুখ। জেলা প্রশাসক একটি খেলার মাঠ ও লোকসাহিত্য একাডেমী স্থাপনের জন্য পরিকল্পনা গ্রহন করবেন বলে জানান।
মতবিনিময় সভায় বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক, গন্যমান্যব্যাক্তিবর্গ ও ছাত্রছাত্রী সহ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :