‎মান্দায় অসহায়- দুস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন এমপি ডাঃ টিপু

‎ ‎মোঃ রায়হান আলী , মান্দা ‎(নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ০২:৫৩ পিএম

 

‎সারাদেশের ন্যায় নওগাঁর মান্দায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এই সহায়তা বিতরণ করা হয়েছে ‌।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ বিতরণ করেন ৪৯ নওগাঁ মান্দা-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫০০ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়।  এ সময় বিষ্ণুপুর, গনেশপুর, পরানপুর, প্রসাদপুর সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সুবিধাভোগীরা নগদ অর্থ সহায়তা পেয়ে আনন্দে আপ্লুত হয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর এমন সহায়তা পেয়ে তারা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা.ইকরামুল বারী টিপু বলেন, অতীতেও এ ধরনের বরাদ্দ থাকলেও সাধারণ মানুষ সে বিষয়ে অবগত ছিলেন না এবং সঠিকভাবে বিতরণও হয়নি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে সহায়তা পৌঁছে দিচ্ছেন। 

Link copied!