বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দিলবর হোসেন গতকাল সোমবার (২৩ মে) হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন। তার অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী।
এ সময় তিনি পরিবারের সঙ্গে কথা বলেন, তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং উন্নত চিকিৎসায় সার্বিক সহযোগিতা করে পাশে থাকার আশ্বাস দেন। তিনি দিলবর হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় সাবেক যুগ্ম আহ্বায়ক হযরত আলী, যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, সদস্য আব্দুর রব বাশার, রাব্বি সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা অসুস্থ নেতার দ্রুত সুস্থতা কামনা করেন।
পরিবারের পক্ষ থেকে সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয় এবং তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :