বাজিতপুরে ক্ষতিগ্রস্ত হাওরবাসী কৃষকদের মাঝে প্রশাসনের চাল ও নগদ টাকা বিতরণ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হাওর অঞ্চলে সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে ২০২৬ খ্রি.) বেলা ১১টায় ৯নং মাইজচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ডিডিএম), বাজিতপুর, কিশোরগঞ্জের আয়োজনে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল। সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা রেজাউল হক, মাইজচর ইউনিয়নের প্রশাসক সমবায় রিকাবদার এবং ইউনিয়নের সকল ইউপি সদস্যগণ।

পরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে। হাওর অঞ্চলের কৃষকদের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

 

Link copied!