পটুয়াখালী সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নাঈমুর রহমান , কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ০৩:৪৪ পিএম

ঢাকার সাভারে দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও জাতীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তাইফুর রহমান তুহিন ও এসএ টিভির সাংবাদিক সাদ্দমসহ তাদের টিমের উপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের আয়োজনে প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রথম শ্রেনীর একজন সাংবাদিকের উপর হামলা শুধু ব্যক্তি তুহিনের উপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের উপর আঘাত। তাই অনতিবিলম্বে হামলার মূলহোতা ও মাদক ব্যবসায়ী শামীমসহ সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত শুক্রবার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় মাদক চোরাকারবারি ও মাদকের বিস্তার নিয়ে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক তুহিন ও সাদ্দামসহ তাদের টিমের সদস্যরা।

 

Link copied!