সোনারগাঁ থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রাসেলসহ ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার তালতলা ললাটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (২৫ মে) সকালে সোনারগাঁ থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি গোলাম সারোয়ারের নেতৃত্বে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল হকসহ সোনারগাঁ থানার একটি চৌকস টিম অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার রাসেলসহ ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মোঃ কামরুল হাসান (৩৫) – পিতা: আব্দুল মালেক, সাং: বৈদ্যেরকান্দি, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
২. মোঃ আকরাম (২৫) – পিতা: আতাউর রহমান, সাং: ভাগুরী, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
৩. মোঃ রফিকুল ইসলাম (৪১) – পিতা: আব্দুল সামাদ, সাং: ললাটি, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
৪. পারভেজ (২৮) – পিতা: ইসলাম, সাং: আন্ধিরপাড়, বন্দর, নারায়ণগঞ্জ
৫. সোহাগ (৩২) – পিতা: মোঃ জাকির, সাং: ললাটি, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
৬. রাসেল (৩৫) – পিতা: গোলাম মোস্তফা, সাং: শুখেরটেক, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
৭. সুমন (৩৫) – পিতা: সেরাজ উদ্দিন, সাং: ললাটি, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ ও আশপাশের থানায় একাধিক ডাকাতি, ছিনতাই ও অস্ত্র মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি গোলাম সারোয়ার বলেন, সোনারগাঁকে অপরাধমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
আপনার মতামত লিখুন :