কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

জামাল উদ্দিন , কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ০৩:৪৯ পিএম

কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে ইসলামী ব্যাংকের এএমডি কামাল উদ্দিন জসীমকে বহিষ্কারের দাবি জানানো হয়।

রবিবার (২৪ মে) সকাল ১০ টায়  কিশোরগঞ্জ বড়বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা ভূঁইয়ার নেতৃত্বে ব্যাংকের গ্রাহকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন ফোরামের সেক্রেটারি মো. আরাফাত হোসেন, মোস্তাকিম বিল্লাহ ও অধ্যাপক সাখাওয়াত হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবি জানানো হচ্ছে। পাশাপাশি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ এবং ব্যাংকের ওপর গভর্নরের ‘অবৈধ হস্তক্ষেপ’ বন্ধের দাবিও জানান তারা।

এ সময় বক্তারা আরও বলেন, অবিলম্বে এস আলমকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে আইনানুগ বিচার কার্যকর করতে হবে।

 

Link copied!