পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর এলাকায় শনিবার (০৬ জুন) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ই'য়া'বা'সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ শহিদুল চৌকিদার (৩৫), এস. এম. সাইফুল ইসলাম (১৯) এবং মোঃ আবু বকর সিদ্দিক আরাফাত (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আদমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
দশমিনা থানা অফিসার ইন চার্জ আতিকুল ইসলাম জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :