কটিয়াদীতে নিজের ভিটায় ঘর নির্মাণে বাধা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

মোঃ সাইফুল ইসলাম , মেহেরপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০৭:৪৯ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উত্তর ফেকামারা নয়াপাড়া এলাকায় অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় জামিনপ্রাপ্ত আসামীদের বাচ্চু ও মাহফুজ গং কতৃক ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, মারধর ও বাড়িতে না থাকার অপকৌশলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার উত্তর ফেকামারা নয়াপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী সবুজ মিয়া বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিভিন্ন মেয়াদে কারাবরণের পর হাইকোর্ট আমরা ৬জনকে জামিনে মুক্তি দেয়।আদালত কতৃক জামিন পাওয়ার পরও মামলার প্রতিপক্ষ বাচ্চু ও মাহফুজ গংদের অত্যাচারে আমি কিংবা আমার পরিবারের কোনো সদস্য নিজ পৈত্রিক ভিটায় থাকতে পারছি না। আমাদের ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট করে, আমরা ঘর নির্মাণ করতে গেলে বাধা দিচ্ছে বৃদ্ধ মা বাবা শিশু সন্তান নিয়ে আমরা বাস্তুহারা। আমাদের পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলাসহ আমরা যেন বাড়ি বাধতে না পারি সেজন্যে তারা বিভিন্ন অপকৌশল অবলম্বন করে। এই অন্যায় হামলা, ভাঙচুর ও লুটপাটের সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসনের কাছে আমাদের জানমালের নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Link copied!