উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মধুখালীতে বাল্যবিবাহ বন্ধ

ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামে বরযাত্রী আসার আগেই বিয়ের আয়োজন বন্ধ করে দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত জানান, উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে বিবাহের আয়োজন চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বরপক্ষ আসার সাহস পায়নি। শেষে কনের বাড়িতে বিবাহের আয়োজনে প্রস্তুত করা খাবার জব্দ করে এতিমখানায় হস্তান্তর করা হয় এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে কনের পরিবারকে বুঝিয়ে আসা হয়েছে।

Link copied!