মির্জাপুরে ট্রাকের ধাক্কায় উজ্জ্বল মিশা (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টায় বানাইল ইউনিয়নের ভাবখন্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল মির্জাপুর উপজেলার বানাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে নিহত উজ্জল সৌদি আরব প্রবাসী ছিলেন। তিনি ৭ মাস আগে সৌদি আরব ছুটিতে বাড়িতে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উজ্জ্বল ও তাহার চাচা সামছুল আলম দুজনেই মিলে মোটরসাইকেলে করে লাউহাটি যাচ্ছিলেন। ভাবখন্ড বাজার সেতু উপরে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ও তাহার চাচা সামছুল আলম গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভর্তি আছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল নিহত হয়েছেন। আমরা তার মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনার পর দ্রুত ট্রাক চালক পালিয়ে যাওয়ায় চেষ্টা করলে পাকুল্ল্যা থেকে ঘাতক চালক ও ট্রাকটি আটক করে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :