বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তরের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে সাজ্জাদ পারভেজকে। বুধবার ৯ জুন সমাজসেবা অধিদপ্তরের এক সূত্রে এ খবর জানা যায়।
পরোপকারী ও মানবিক মানুষ হিসেবে পরিচিত বরিশাল জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে তার অবদান সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে বিশেষভাবে প্রশংসিত। সমাজসেবার অফিসে সহযোগিতা চাইতে গিয়ে তার কাছ থেকে ফিরে এসেছেন এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। কখনো নানান কারণে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করতে ব্যর্থ হয়ে নিজ পকেট থেকেও অর্থ দিয়ে তিনি অসহায় ও দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন।
সাজ্জাদ পারভেজ সুনামের সাথে দীর্ঘদিন বরিশাল জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বরিশাল-এ অধ্যক্ষ হিসেবে পদায়ন লাভ করেন। এই পদায়নের কথা শুনে বিভিন্ন মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।
সাজ্জাদ পারভেজ দীর্ঘদিন ধরে সমাজসেবা সংশ্লিষ্ট কার্যক্রমে দক্ষতা, সততা ও মানবিকতার পরিচয় দিয়ে আসছেন। তার কর্মজীবনে দায়িত্বশীলতা, নেতৃত্বগুণ এবং মানবিক আচরণের মাধ্যমে তিনি সমাজসেবা অঙ্গনে একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।
আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তর, বরিশালের অধ্যক্ষ হিসেবে তার নতুন দায়িত্ব গ্রহণকে সমাজসেবা বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে এবং সমাজসেবা খাতের মানবসম্পদ উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে।
সাজ্জাদ পারভেজের এই পদায়নে বরিশাল জেলা সমাজসেবা পরিবারের সদস্য, সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :