কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে যুবকদের মাঝে ফুটবল বিতরণ

এস কে সিরাজ , শ্যামনগর,সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০৪:২১ পিএম

স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ সোসাইটি সামাজিক ও ক্রীড়া উন্নয়নে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনটির উদ্যোগে শ্যামনগরের আটুলিয়া এ কাদের স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় ফুটবলপ্রিয় খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। ‘মাদককে না বলি, খেলাধুলাকে আকড়ে ধরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বিকালে কোস্টাল ইয়ুথ সোসাইটি (Cys) এর সহযোগিতায় একঝাঁক ফুটবলপ্রিয় যুবকের মধ্যে এই বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি এস কে সিরাজ, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি ও কোস্টাল ইয়ুথ সোসাইটির সেক্রেটারি জি এম ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক জি এম আমিনুর রহমান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. হযরত আলী শান্ত এবং কোষাধ্যক্ষ জি এম রাজু আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটুলিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আটুলিয়া বিএনপি নেতা খাইরুল ইসলাম ও আকরাম হোসেন।

কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন সংগঠনের নেতৃবৃন্দ।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বল বিতরণ কর্মসূচি স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

Advertisement

Link copied!