ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কুখ্যাত ডাকাত আশরাফও আটক

সাজ্জাদুল হক , জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০২:৫৬ পিএম

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ক্ষেতলাল উপজেলার কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত আশরাফ আলী আকন্দও রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট সদর থানার আমদই ইউনিয়নের মীরগ্রাম চৌমুহনী-আমদই সড়কের চৌমুহনী বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশের এসআই (নি.) মো. সাখাওয়াত, এসআই (নি.) মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই (নি.) মো. সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই (নি.) মো. সোহেল রানা এবং সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— ক্ষেতলাল উপজেলার বড়তারা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত সাত্তার আলী আকন্দের ছেলে মো. আশরাফ আলী আকন্দ (৫৫), ছোটতারা গ্রামের মোজাফ্ফরের ছেলে জামির উদ্দিন (২৬) এবং আশরাফ আলীর স্ত্রী মোছা. রুহি বানু (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

Advertisement

Link copied!