চৌহালীতে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধি ও পুরস্কার বিতরণী ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাহমুদুল হাসান , চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০৩:৪৩ পিএম

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুখুরিয়া ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে খাসপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে কোদালিয়া বাজারে গ্রাম আদালত বিষয়ক শোভাযাত্রা এবং পরে ইউনিয়ন পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল আমিন।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এ জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর মো. শহিদুল ইসলাম, চৌহালী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান, ইউনিয়ন পরিষদ সচিব মো. জুয়েল রানা, প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন উদ্যোক্তা মো. রাসেদুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম মকদম এবং সংরক্ষিত মহিলা সদস্য মোছা. জোসনা বেগম, মো. ইউসুব আলী, মো. জাহাঙ্গীর, মো. মজনু মিয়া, মো. মাইন উদ্দিন, মো. রফিকুল ইসলাম, মো. হুমায়ন কবির প্রমুখ সহ গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প খরচে ও দ্রুত সময়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তির সুবিধা তুলে ধরে এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। পরে ভিডিও কনফারেন্স নাটকের মধ্যে থেকে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

Advertisement

Link copied!