টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া বাজারে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ অর্থ ১৯,৮০০/- টাকা উদ্ধার ও জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক আটক করা হয়েছে।
আজ বুধবার (১০ জুন) আনুমানিক সকাল ৭:৫০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় টাঙ্গাইলের ইন্সপেক্টর মো. সাইফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে খাগুটিয়া বাজারের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ অর্থ ১৯,৮০০/- টাকা উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় এস,এম,মোয়াজ্জেম (৫০) নামে এক জনকে আটক করা হয়। তিনি উপজেলার খাগুটিয়া গ্রামের মাইন উদ্দিনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো.সাইফুর রহমান জানান, আসমীর বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।
আপনার মতামত লিখুন :