ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লার বিশেষ বরাদ্দকৃত অর্থে ক্যানেল নির্মান কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে।
বুধবার (১০) জুন সকাল ১১ টায় মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন বিশ্বাস পাড়া জলবদ্ধতার নিরসনে আনুষ্ঠানিক ভাবে ক্যানলটি নির্মাণকাজের উদ্ধোধন করেন, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা বলেন সামান্য বৃষ্টি হলে এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং জলবদ্ধতার নিরসনে কোন ক্যানেল বা কালভার্ট ছিল না এই ক্যানেলটি নির্মাণকাজের শুরু হওয়ায় আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরন হয়েছে, এই এলাকার মানুষের আর পানিবন্ধী থাকতে হবে না এবং এলাকার মানুষের জনদূভোগ দুর হবে যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নতি হবে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :