"৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে মানিকগঞ্জ সদর উপজেলার ৪৭ নং গিলন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, রাকিব আহমেদ উচ্চ বিদ্যালয়, গিলন্ড কবরস্থান, গিলন্ড মাঠপাড়া জামে মসজিদ ও গিলন্ড কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে এই বৃক্ষ রোপণ করা হয়।
মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা, এমপি।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন মহতী ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :