নওগাঁর মান্দায় অসহায় দুস্থদের মাঝে মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার ১৩ই জুন বেলা ১১ টার সময় উপজেলা হলরুমে এ আয়োজন করা হয়। এ সময়ে অসহায় দুঃস্থ ৫৭ জন সুবিধাভোগীর মাঝে ১ লক্ষ ৮৩ হাজার ৫০০ টাকা নগদ বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫-২৬ অর্থবছরে এডিপির অর্থায়নে ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়।
এছাড়াও সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময়ই একটি নিম গাছ সহ বৃক্ষরোপণ এবং ১১০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা শিক্ষার্থী ও উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে নগদ অর্থ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফার্স্ট এইড বক্স বিতরণ, একইসঙ্গে পরিবেশ
সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ডাঃ ইকরামুল বারী টিপু, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ফার্স্ট এইড ব্যবস্থার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোখলেসুর রহমান মকে যুবদলের সভাপতি আব্দুল জলিল, মান্দা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, মান্দা উপজেলা বন কর্মকর্তা আহম্মেদ আলী মণ্ডল, রাজশাহী কলেজ মুসলিম হল শাখার সাবেক ছাত্রদল নেতা জামিল হোসেন, অধ্যক্ষ মোস্তফা, শিক্ষক নেতা নাসির উদ্দিনসহ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :