ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামে নিখোঁজের একদিন পর আরাফ (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুন সকাল থেকে আরাফ নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্বজনরা সারাদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন ১৭ জুন বুধবার সকালে বাড়ির পাশের নিজেদের পুকুরে তার নিথর দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
তারাকান্দা থানা পুলিশের অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুর রাশিদ জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :