ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফিজিশিয়ানস স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে ৫টি ফার্মেসিকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার ঔষধ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেনের প্রসিকিউশনের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন ফার্মেসিতে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে ফিজিশিয়ানস স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৫টি ফার্মেসিকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে ও নিরাপদ ঔষধ নিশ্চিত করতে এ ধরনের জনসচেতনতামূলক মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :