চাঁদপুর শাহরাস্তি থানা পুলিশের নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধমূলক অভিযানের অংশ হিসেবে (১৬ জুন) গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি)মীর মাহবুবুর রহমান (আইজিপি পুরস্কারপ্রাপ্ত)নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ শহীদুল্লাহ এবং সঙ্গীয় ফোর্স শাহরাস্তি থানাধীন কাকৈরতলা স্কুল মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গভীর রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করার কারণে ০৩ জন কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
থানায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা গভীর রাতে উক্ত স্থানে অবস্থানের বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে পারেনি। পরবর্তীতে আটককৃত কিশোরদের অভিভাবকগণ থানায় উপস্থিত হয়ে ভবিষ্যতে তাদের সন্তানরা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে না মর্মে নিশ্চয়তা প্রদান করেন। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই-বাছাই করে কোনো ধরনের নেতিবাচক তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রথমবারের মতো সংশোধনের সুযোগ প্রদান করে তাদেরকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
একই দিনে শাহরাস্তি থানা পুলিশ পৃথক অভিযানে একটি নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমানের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) মিঠুন দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নারী ও শিশু মামলা নং-৩৩২/২৪ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ জসিম উদ্দিন (পিতা- মোঃ আবুল বাসার, সাং- রাগৈ (সরদার বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর)-কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শাহরাস্তি থানা পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।
আপনার মতামত লিখুন :