মানিকগঞ্জের ঘিওরে প্রাকৃতিক দূর্যেগে ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ও ২৫০ জনের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার সিংজুরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই অর্থ ও চাউল বিতরণ করা হয়। সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মনি শায়লা কবির।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ গুলজার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রিপন মিয়া, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ক্ষতিগ্র¯ত্ম ২০ টি পরিবারের হাতে নগদ অর্থ ২৫ শত টাকা ও ২৫০ জনের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এ সময় শায়লা কবির বলেন, প্রাকৃতিক দুর্যোগে আমাদের যে সকল ভাই-বোন ও পরিবার ক্ষতিগ্র¯ত্ম হয়েছেন, আমি তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিপদের এই মুহূর্তে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজ আমরা যে ত্রাণ ও আর্থিক সহায়তা নিয়ে এসেছি, তা হয়তো আপনাদের ক্ষতির তুলনায় সামান্য। আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব ইনশালস্নাহ।
আপনার মতামত লিখুন :