মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল বিতরণ

এস কে সিরাজ , শ্যামনগর,সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ০৬:৫০ পিএম

সামাজিক ও ক্রীড়া উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ সোসাইটি। সংগঠনটির উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া নাগবাটি ডিএনসি মাঠে স্থানীয় ফুটবলপ্রেমী যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

মাদককে না বলি, খেলাধুলাকে আঁকড়ে ধরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় সংগঠনটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি এস. কে. সিরাজ, সেক্রেটারি জি. এম. ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক জি. এম. আমিনুর রহমান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হযরত আলী শান্ত এবং কোষাধ্যক্ষ জি. এম. রাজু আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভুরুলিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বিএনপি নেতা আজু মোল্লা, ইউপি সদস্য আবু জাফর বাবলু এবং শিক্ষক নজরুল ইসলামসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এস. কে. সিরাজ বলেন, “যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

পরে খেলোয়াড়দের উদ্দেশ্যে শপথ বাক্য পাঠ করান সভাপতি সিনিয়র সাংবাদিক এস. কে. সিরাজ।উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বল বিতরণ কর্মসূচি স্থানীয় খেলোয়াড়দের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং ক্রীড়া চর্চায় আরও সক্রিয় হওয়ার অনুপ্রেরণা জোগায়।

Advertisement

Link copied!