নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাছের উচ্চ বিদ্যালয়ের তিনজন বিদায়ী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের অবদান নিয়ে আলোচনা করা হয়।
শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য দেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য ফখরম্নল ইসলাম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী ফারম্নকের সভাপতিত্বে এবং হাজী মো. ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রম্নবাইয়া বিনতে কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন এবং উপজেলা সহকারী প্রোগ্রামার ও মুছাপুর ইউনিয়ন প্রশাসক তানিম রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশায়েদুর রহমান মিলন। এছাড়া বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সমাজসেবক আবদুর রহিম, বিএনপি নেতা আলমগীর মিঞা, আবদুল মোতালেব, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডা. তৌহিদুল আলম পলাশ, পুলিশ কর্মকর্তা শেখ কামাল, মাদরাসা শিক্ষক মাহমুদুর রহমান হিমেলসহ শিক্ষক, অভিভাবক ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ফখরম্নল ইসলাম বলেন, “শিক্ষা জাতির মেরম্নদ-। একটি জাতিকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে শিক্ষার বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে নানা কর্মসূচি বা¯ত্মবায়ন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “নাছের উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। এ বিদ্যালয়ের অনেক সাবেক শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশে গুরম্নত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে এ প্রতিষ্ঠান উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে বলে আমি আশাবাদী।”
বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষকদের কর্মনিষ্ঠা, সততা, শিক্ষার্থীদের প্রতি আšত্মরিকতা এবং প্রতিষ্ঠান গঠনে তাঁদের গুরম্নত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, একজন শিক্ষক কখনো অবসর নেন না; তাঁর জ্ঞান, আদর্শ ও শিক্ষাদান সমাজের মাঝে চিরকাল বেঁচে থাকে।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক আতিক উল্যা, সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার মজুমদার এবং সহকারী শিক্ষক আবুল কাশেম-এর দীর্ঘ কর্মজীবন, শিক্ষা বি¯ত্মারে বিশেষ অবদান এবং প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকার স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :