সোনারগাঁয়ে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ০৮:০৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহাসড়কে মিছিল করে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগে তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার ২০ জুন দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে সোনারগাঁ পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী শাকিল আহমেদ আয়ানকে গ্রেপ্তার করা হয়। তিনি নয়াগাঁও গ্রামের খোরশেদ আলমের ছেলে। এরপর শনিবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে সোনারগাঁ পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. গোলাম সারোয়ার বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহাসড়কে মিছিল করে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। 

গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Link copied!