ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজধানীজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। ডিএমপির বিভিন্ন ইউনিটের সমন্বয়ে পরিচালিত এসব অভিযানে মাদক কারবারি, ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিশেষ করে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
ডিএমপির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে চলমান অভিযানে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশের দাবি, রাজধানীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :